পূর্বধলা আলহেরা মডেল মাদরাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ মে ২০২৬, ১০:০৪ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আলহেরা মডেল মাদরাসায় শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলহেরা মডেল মাদরাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মাদরাসার প্রধান শিক্ষক ও পরিচালক মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ (এমএ)। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আধুনিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে আলহেরা মডেল মাদরাসা পরিচালিত হচ্ছে। এখানে কোরআন, হাদিস, তাজবিদ, মাসআলা-মাসায়েল ও দোয়ার পাশাপাশি সাধারণ শিক্ষাও পাঠদান করা হয়।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
সবশেষে শিক্ষার্থীদের সফলতা ও মাদরাসার সার্বিক উন্নতি কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






_medium_1779259042.jpg)
