শাহবাজপুর ইউনিয়নে জেসমিন প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণের জন্য স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৭:৪৮ বিকাল

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্রে জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণের জন্য স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবন্ধীদের অধিকার এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধীদের জরিপ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, জামালপুরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমা, ইউনিয়ন সমাজকর্মী, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ Gender DRR & CC Officer মোছাঃ সাদেকা বেগম।
উল্লেখ থাকে যে, অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)-এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় World Vision Bangladesh এবং উন্নয়ন সংঘ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে ।
বুধবার (২০ মে) শাহবাজপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া চৌধুরী শাহবাজপুর স্বাস্থ্য উপকেন্দ্রে দুইদিন ব্যাপী এই কর্মসূচিতে নিয়মিত ২০-২১ তারিখ বুধবার ও বৃহস্পতিবারে প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণের জন্য স্বাস্থ্য পরীক্ষা করবেন।
প্রতিবন্ধী ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ডের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে প্রতিবন্ধী, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা নিশ্চিত করা হলে সমাজে বৈষম্য কমবে এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।
আলোচনায় জেন্ডার বৈষম্যের নেতিবাচক প্রভাব, প্রতিবন্ধীদের জরিপ কার্যক্রম ও সরকারি ভাতা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ পরিবার ও সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সচেতনভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও বলা হয়, প্রতিবন্ধী, নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে পরিবারে শান্তি, শিশুদের সুষ্ঠু বিকাশ এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব।
জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের এলাকায় কাজ করায়, প্রতিবন্ধী, নারী পুরুষের সমতা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি স্থানীয় এলাকাবাসী এ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সনাক্তকরণের জন্য স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন প্রতিটি ইউনিয়নে এই আয়োজনের আহ্বান জানান।







