জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৮:২২ রাত

রবিবার (২৯ মার্চ) জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০:৩০ ঘটিকায় মার্চ-২০২৬ খ্রি. মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
মাসিক কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে চলতি মাসে প্রাপ্ত আবেদনসমূহের আলোকে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ফেব্রুয়ারী-২০২৬ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন এর ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।
ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর- কে শ্রেষ্ঠ সার্কেল এবং মোঃ ওবায়দুর রহমান, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা-কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করা হয়।
এরপর সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, জামালপুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোরশেদা খাতুন, জামালপুর, মোঃ সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর, ডাঃ রেহেনা জান্নাত, মেডিকেল অফিসার, জামালপুর, সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) গণ'সহ জেলার বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং কর্মরত সিভিল স্টাফবৃন্দ।







