শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলা আ.লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান খান রুকন আর নেই


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৮ মার্চ ২০২৬, ১১:৩৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান খান রুকন (রুক্কু) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহের সায়েম ডায়াগনো কমপ্লেক্স অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে স্ট্রোক করেছেন বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহের সায়েম ডায়াগনো কমপ্লেক্স অ্যান্ড হসপিটাল নেওয়া হলে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোর ০৫:৩০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাবিবুর রহমান খান রুকন পূর্বধলা সদর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি উপজেলার ঘাগড়া ইউনিয়নের ওটি বহুলী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মিয়া হোসেন খানের ছেলে। এছাড়া তিনি পূর্বধলার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নয়ন মিয়ার ছোট মেয়ের জামাতা ছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ শনিবার বেলা আড়াইটায় পূর্বধলা সরকারি জগৎমণি স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে ওটি বহুলী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত