ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়
এস এম হোসেন আলী
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:২৮ রাত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
২৮ মার্চ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত পাম্পে অভিযান পরিচালনা কালে ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ পাওয়া যায়। মেসার্স পপি ট্রেডার্স এর মালিক হাবিবুর রহমান পি: মকবুল হোসেন, পয়ারী রোড, আমুয়াকান্দা।
অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। অভিযানটিতে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।
জ্বালানী তেলের অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


_medium_1774711531.jpg)

_medium_1774711132.jpg)


