রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

শেরপুরে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৯ মার্চ ২০২৬, ০৭:১৭ বিকাল

শেরপুরে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

২৯ মার্চ রোববার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন (বিডিইআরএম) শেরপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক  বাপ্পি চন্দ্র বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি ভুট্টু ঋষি, সহ-সভাপতি মিলন সরকার, প্রচার সম্পাদক রানী ঋষি প্রমূখ।

বক্তারা দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসনে অবিলম্বে "বৈষম্য বিলোপ আইন” প্রণয়নের দাবি জানায়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত