গাইবান্ধার ৫-আসনে ৪টি জামায়াত, ১টিতে বিএনপির জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা চারটি আসনে জামায়াতে ইসলামী ৪টি এবং জাতীয়তাবাদী দল বিএনপির ১ প্রার্থী জয়লাভ হয়েছেন।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান ১,১৬,১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯,৬১৪ ভোট। গাইবান্ধা-২: (সদর) জামায়াতের মো. আব্দুল করিম সরকার ১,২১,০৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯১,৩০৩ ভোট এবং মো. আব্দুর রশীদ সরকার ২০,৯৮৭ ভোট।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম লেবু ১,৫৬,৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যাপক ডা.সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩০,৩৬৯ ভোট।গাইবান্ধা-৪: (গোবিন্দগঞ্জ) ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শামীম কাওছার লিংকন ১,৩৬,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার পেয়েছেন ১,৩০,০০০ ভোট।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) দাঁড়িপাল্লা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ৮৭,৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ফারুক আলম পেয়েছেন ৭৩,২৮৯ ভোট।১৪,৩২৮ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।