শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনে বিজয়ী খেলাফত মজলিস রিক্সা প্রতীক 


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ বিকাল

১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদী আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ।
 
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে ২৭ হাজার ২ শত ২১ ভোট বেশী পেয়ে  পরাজিত করেন। 
 
ঘোষিত ফলাফল অনুযায়ী, মুফতি মুহাম্মদুল্লাহ মোট ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ২৭ হাজার ২২১। ফুলপুর উপজেলায় মুফতি মুহাম্মদুল্লাহ পেয়েছেন ৮০ হাজার ৭৩১ ভোট এবং তারাকান্দা উপজেলায় ৬৩ হাজার ৮৩৪ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফুলপুরে পেয়েছেন ৫৪ হাজার ৫২২ ভোট এবং তারাকান্দায় ৬২ হাজার ৮২২ ভোট।
 
এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের শাহ শহীদ সারোয়ার। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৩৩৬ ভোট।ময়মনসিংহ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭১ হাজার ৪৪২ জন। 
 
দুটি উপজেলা মিলিয়ে ১৭৪টি কেন্দ্রে সকাল সাড়ে সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ১২টার মধ্যে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
 
ফলাফল ঘোষণার সময় তারাকান্দায় কিছু উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত