শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

জামায়াতের বিজয়ী প্রার্থী তার বিজয়কে শহীদের রক্তের প্রতি সেলিব্রেট করলেন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ রাত

শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর তার এই বিজয়কে শেরপুর-৩ আসনের জামায়াতের শহীদ রেজাউল এর রক্তের ঋণের প্রতি সেলিব্রেট করেছেন।

তিনি ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে তার ফলাফল জানার পর স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেছেন। 

তিনি বলেন, আমাদের আজকের এই বিজয় আনন্দ হিসেবে দেখছি না, আমরা শেরপুর-৩ আসনে শহীদ হওয়া রেজাউল করিম ভাইয়ের রক্তে ঋণ হিসেবে সেলিব্রেট করছি এবং শেরপুরকে সাজানোর জন্য তার পরিকল্পনার উপর আমরা কাজ করে যাব। আমরা উপরের নির্দেশনা না পেলে কোন বিজয় মিছিল করবো না।

উল্লেখ, ২৮ জানুয়ারি শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনের ঝিনাইগতিতে বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা রেজাউল করিম মারা যায়। এরপর ৪ ফেব্রুয়ারি ওই আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে ইন্তেকাল করেন। ফলে ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত