বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলা আসনে তিন সংসদ সদস্য প্রার্থী কে কোথায় ভোট দিবেন?


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ দুপুর

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে ১৬১, নেত্রকোণা-৫, পূর্বধলা আসনে তিনজন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন। তাদের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার। অপরদিকে ১১ দলীয় জোট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন, ইসলামী আন্দোলনের নেত্রকোণা জেলা সভাপতি মুফতী নূরুল ইসলাম হাকিমী। 

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের তিন প্রার্থীর কে কোথায় ভোট দিবেন জানতে চাইলে বিএনপির প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার জানান, তিনি ভোট দিবেন উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। জামায়াতের প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা জানান তিনি ভোট দিবেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নূরুল ইসলাম হাকিমী জানান তিনি ভোট দিবেন জারিয়া ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। 

দিনের ভোটপ্রদান কার্যক্রমের শুরুতেই তারা তাদের ভোট দেবেন বলে জানান। তারা আরও জানান, নির্বাচনী পরিবেশ সুন্দর রয়েছে। আশা করছেন সাধারন ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

উপজেলায় এ বছর মোট ২ লক্ষ ৯০হাজার ১১৭জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৮৯৬জন, আর মহিলা ভোটার রয়েছে ১লক্ষ ৪২ হাজার ২১৯জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র ২জন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১১টি ইউনিয়নে ৮২টি কেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহনের দায়িত্বে থাকবে ৮২জন প্রিজাইডিং অফিসার, ৫২৮জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১০৫৬জন পোলিং অফিসার। 

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আনিসুর রহমান খান বলেন, অবাধ, নিরপেক্ষ, শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। উপজেলার প্রতিটি ভোট কেন্দ্র কয়েক স্তর নিরাপত্তার চাঁদরে মোড়ানো থাকবে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে অনিয়ম ঠেকানোর জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য সেনা সদস্য, র‌্যাব, বিডিআর, পুলিশ, আনসার সদস্য মোতায়েনসহ নিয়মিত মনিটরিং থাকবে যাতে ভোটাররা নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত