নেত্রকোণা-১ আসনে ব্যারিষ্টার কায়সার কামাল এর ভূমি ধস বিজয়
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ দুপুর

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ সংসদীয় আসনে নির্বাচনে ভূমি ধস বিজয় অর্জন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার কায়সার কামাল।
নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষে ঘোষিত ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৫৬৯৭২ ভোট।
অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে গোলাম রাব্বানী, রিকশা প্রতিকে ভোট পেয়েছেন ৮৬৬৭২ ভোট।
এছাড়া, জাতীয় পার্টির মো,আনোয়ার হোসেন খান লাঙ্গল প্রতীকের ভোট পেয়েছেন ১০০৭,কমিউনিস্ট পার্টির মো,আলখাছ উদ্দিন কাস্তে প্রতীকে ভোট পেয়েছেন ৪৩৫৮, জাতীয় সমাজতান্ত্রিক পার্টির বেলাল হোসেন তারা প্রতিকে ভোট পেয়েছেন ৩৩৪, ইসলামি আন্দোলন এ-র মো,আবদুল মান্নান সোহাগ হাত পাখা প্রতিকে ভোট পেয়েছেন ২২০৫ ভোট। বিএনপি নেতার ভূমি ধস বিজয়ে সংসদীয় এলাকায় খুশির জোয়ারে ভাসছেন সর্ব স্তরের জনগন।
ব্যারিষ্টার কায়সার কামাল জানান,তিনি সংসদিয় এলাকা কলমাকান্দা ও দুর্গাপুর কে বাংলাদেশের একটি মডেল হিসেবে পরিচিত করবেন। চাদা মুক্ত,সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। বিপুল ভোটে তাকে আস্হায় রাখায় তিনি ভোটারদের কৃতজ্ঞতা জানান।।







