শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় বেসরকারী ফলাফলে সংসদ সদস্য হলেন জামায়াত প্রার্থী মাছুম মোস্তফা 


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ দুপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে ১৬১, নেত্রকোণা-৫ পূর্বধলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। জেলা প্রাশাসক ও সহকারী রিটার্র্র্নিং অফিসার মো: সাইফুর রহমান সাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে। আর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচনী কেন্দ্র অনুযায়ী ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আনিছুর রহমান খান।

৮৩টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ঘোষিত ফলাফল থেকে জানা যায় ১১দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, ৮১ হাজার ২৫২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি মনোনীত আলহাজ¦ আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে পান ৭৮ হাজার ৬৭৯ ভোট। অপর প্রার্থী ইসলামী আন্দোলন মনোনীত মুফতি নুরুল ইসলাম হাকিমী হাত পাখা প্রতীক নিয়ে ৩ হাজার ৩০২ ভোট পান। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৯১৮ ভোট।

এই ফলাফলে দেখা যায় পোস্টাল ভোট ব্যতিত জামায়াত প্রার্থী মাছুম মোস্তফা ২হাজার ৫৭৩ ভোট পেয়ে এগিয়ে থাকেন। পোস্টাল ভোটে জামায়াত প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পান ৯২৫ ভোট। বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার পান ৭৩৩ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি নূরু ইসলাম হাকিমী হাতপাখা প্রতীকে পান ৩৯ ভোট। বাতিল হয় ৬৪ ভোট। পোস্টাল ভোটসহ ৮৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মাছুম মোস্তফা দাড়িপাল্লা প্রতীক নিয়ে পান ৮২হাজার ১৭৭, ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু তাহের তালুকদার পান ৭৯ হাজার ৪১২ ভোট। হাতপাখা প্রতীকে মুফতি নুরুল ইসলাম হাকিমী পান ৩হাজার ৩৪১ ভোট। বাতিল সংখ্যা ৩ হাজার ৯১৮ ভোট। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সাইফুর রহমান সাক্ষরিত ফলফলে ২ হাজার ৭৬৫ ভোট বেশি পেয়ে জামায়াত মনোনীত প্রাথী মাছুম মোস্তফা বেসরকারীভাবে এমপি নির্বাচিত হন।

বেসরকারী ভাবে বিজয়ী সংসদ সদস্য, সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা তার প্রতিক্রিয়ার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে  বলেন, এ বিজয় পূর্বধলা উপজেলা বাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি এ বিজয়ে কাউকে বিজয় মিছিল না করার আহবান জানান। ভবিষ্যতে তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী সবার পরামর্শ অনুযায়ী পূর্বধলার উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান। এই বিজয়ে যারা দিন রাত কঠোর পরিশ্রম করেছেন, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত