রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় স্বাস্থ্য, শিক্ষা ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে অংশীদারদের সাথে ওয়ার্ল্ড ভিশন’র সক্ষমতা বিনিময়


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় স্বাস্থ্য, শিক্ষা ও শিশু সুরক্ষা খাতে কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করতে স্থানীয় অংশীদারদের সঙ্গে ম্যাপিং কার্যক্রম শুরু করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশনের হলরুমে এ উপলক্ষে এক সক্ষমতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জানানো হয়, দক্ষ ও বিশ্বাসযোগ্য স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে তৃণমূল পর্যায়ে সেবার মান নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য অর্জন করাই ম্যাপিং কার্যক্রমের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে গ্রামীণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা বিস্তারের জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই করা হবে।

‘লোকাল পার্টনার ম্যাপিং ক্যানভাস’ প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় এনজিও, সিবিও, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। অংশীদার নির্বাচনে প্রতিষ্ঠানগুলোর ভৌগোলিক উপস্থিতি, পূর্ব অভিজ্ঞতা এবং নির্দিষ্ট খাতে দক্ষতা বিবেচনা করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া কো-অর্ডিনেশনের আওতাধীন পূর্বধলা এপির সিনিয়র ম্যানেজার কাজল দ্রং, সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা, এবং সমন্বয় করেন আরবান-এর কো-অর্ডিনেটর আবুল আরশাদ।

সভায় উপস্থিত ছিলেন, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান নজরুল, এসএসকেএস-এর শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, সিমভায়োসিস-এর এরিয়া ম্যানেজার গোলাম নবী খান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির শাখা ব্যবস্থাপক পরিতোষ চক্রবর্তী, পূর্বধলা অবসরপ্রাপ্ত সেনা সংঘের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, অক্ষয় প্রতিবন্ধি সমিতির নির্বাহী পরিচালক হারাধন সূত্রধর, পল্লী বন্ধু উন্নয়ন সমিতির ইউনিট ম্যানেজার, মাম-এর নাসিমা আক্তার, মাজহারুল ইসলাম, শাহীনুর আক্তার, ছালেহা আক্তারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত