রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উদযাপিত


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ দুপুর

ইশারা ভাষার ব্যবহার, বাক শ্রবন প্রতিবন্ধীর ব্যক্তির অধিকার এই প্রতিপাদ্যে কে সামনে রেখে জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উদযাপিত।
 
এ উপলক্ষ্যে জামালপুরে শনিবার ৭ ফেব্রুয়ারি-২০২৬ সকাল ১০:৪৫ ঘটিকায় জামালপুর সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী আলোচনা সভা ও  উপকরণ বিতরণ করা হয়েছে।
 
উক্ত উপকরণ বিতরণ সভায় জামালপুর জেলার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি শাহরিয়ার আহমেদ খান।
 
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন শহর সমাজসেবা অফিসার ফারুক মিয়া।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জামালপুরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা।
 
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলমসহ জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারী কর্মকর্তাগন।
 
সভায় বক্তারা জেলায় অবস্থিত বাক, শ্রবণ ও প্রতিবন্ধী স্কুলগুলোর জাতীয়করণের দাবি জানান।
 
অনুষ্ঠানে জেলার বিভিন্ন বাক শ্রবণ ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত