শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
শিরোনাম

গাইবান্ধার পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা 


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ বিকাল

গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্লাপুর  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের পক্ষে মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

৭ (ফেব্রুয়ারি) শনিবার দুপুরে উপজেলার ৮নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল কাফি মন্ডলের নেতৃত্বে এ মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী প্রচারণা শুরু হয়। মোটরসাইকেল শোডাউনটি কুমেদপুর বাজার থেকে, ডিপের বাজার,আমতলী, কাজিরবাজার, গোডাউন বাজার, চৌরাস্তাবাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায়-শতাধিক মোটরসাইকেল অংশ নেয়,যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ঘোড়াবান্ধা চৌরাস্তা সংক্ষিত পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য আব্দুল কাফি মন্ডল বলেন, আমরা ধানের শীষের পক্ষে,আমরা জনগণের পক্ষে,আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের পক্ষে হোক। অধ্যাপক ডা:সৈয়দ মইনুল হাসান সাদিক পলাশবাড়ী-সাদুল্লাপুর আশার প্রতীক তাই ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই পলাশবাড়ী-সাদুল্লাপুরে নতুন অধ্যায়ের সূচনা হবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি ছাইদুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক, আজাহার আলী,পলাশবাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহব্বায়ক রুহুল আমিন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির, সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক, ওসমান আলী সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম বাবু, ইউনিয়ন যুবদল সভাপতি জোবায়ের মন্ডল,যুবদল নেতা এনামুল হক, ইউনিয়ন বিএনপি নেতা, কাজী রেজাউল করিম, কাইয়ূম মন্ডল,ব আব্দুিল খান,আঃ মাজেদ সরকারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত