শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় যৌথ বাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় যৌথ বাহিনী ও পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তিনটি ব্যাগের ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনের সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. মোছাব্বির হোসেন ওরফে সুমন (২৭), একই উপজেলার নলুয়া চা বাগান এলাকার নীপেন্দ উরাংয়ের ছেলে অজয় উরাং (২১) এবং সিএনজি চালক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আব্দুল সালাম (৩৫)।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ও ৪১ ধারায় পূর্বধলা থানায় মামলা নম্বর–০৩ (তারিখ: ০৭-০২-২০২৬) দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত