তারাকান্দায় ৪ ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান, ২টিতে তেল বিক্রি পুনরায় চালু
এস এম হোসেন আলী
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১০:৪৫ রাত
_original_1774889094.jpg)
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪টি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
৩০ মার্চ সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
অভিযান চলাকালে ঢাকুয়া ইউনিয়নের “আড়িয়াল ফিলিং স্টেশন”এবং তারাকান্দা ইউনিয়নের “হিমালয় ফিলিং স্টেশন”-এর মজুদ ট্যাংক পরীক্ষা করে বিক্রয়যোগ্য পেট্রোলিয়াম তেলের উপস্থিতি পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই দুই স্টেশনে পুনরায় তেল বিক্রি কার্যক্রম চালু করা হয়।
অন্যদিকে,তারাকান্দা ইউনিয়নের “চৌধুরী ফিলিং স্টেশন” এবং “জামান ফিলিং স্টেশন” এ পেট্রোল ও অক্টেনের কোনো মজুদ পাওয়া যায়নি। এসব ফিলিং স্টেশনকে তেল সরবরাহ পাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রয় কার্যক্রম পুনরায় চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং তারাকান্দা উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে তেল কিনে মজুদ না করার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অভিযানে তারাকান্দা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
উল্লেখ্য যে, গতকাল ২৯ মার্চ থেকে তারাকান্দার প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে।

_medium_1774889607.jpg)

_medium_1774865648.jpg)
_medium_1774864820.jpg)


