ব্যাংক এশিয়া পিএলসি’র উদ্যোগে ইসলামিক ব্যাংকিং বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:৪৮ দুপুর
_original_1772351237.jpg)
ব্যাংক এশিয়া পিএলসি, হবিগঞ্জ জেলার আয়োজনে (২৮ ফেব্রুয়ারি) ইসলামিক এজেন্ট ব্যাংকিংয়ের সৌজন্যে ইসলামিক ব্যাংকিংয়ের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ শহরের মোঘল রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার-এ আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহসম্মত বিভিন্ন প্রোডাক্ট ও আধুনিক ব্যাংকিং সেবার সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া হবিগঞ্জ জেলা ব্যবস্থাপক জনাব শাফি আহমেদ তুহিন, মাধবপুর প্রেসক্লাব-এর সভাপতি জনাব মহিউদ্দীন আহমেদসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ। এছাড়া জেলার সম্মানিত এজেন্ট, সি.এস.ও, কাস্টমার এবং ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার নৈতিকতা, সুদমুক্ত লেনদেনের গুরুত্ব এবং গ্রাহকসেবার মানোন্নয়নে এজেন্ট ব্যাংকিংয়ের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, ইসলামিক ব্যাংকিং কেবল একটি আর্থিক ব্যবস্থা নয়; এটি ন্যায়, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতার ওপর ভিত্তি করে পরিচালিত একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক দর্শন।
পরবর্তীতে পবিত্র রমজানের তাৎপর্য স্মরণ করে সকলের মাগফিরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



_medium_1772351597.jpg)

_medium_1772351237.jpg)

