সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

যে কোনো পরিণতির জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী থাকবে


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০১ মার্চ ২০২৬, ০২:০৫ দুপুর

ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। খবর দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের।

রাশিয়া বিবৃতিতে বলছে, ওয়াশিংটন ও তেলআবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মানবসৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণতির জন্য দায়ী থাকবে। যার মধ্যে সহিংসতার ঊর্ধ্বগতি ও পরিস্থিতির আরও অবনতির ঝুঁকিও রয়েছে।

এর আগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বিপজ্জনক অভিযান আখ্যা দিয়েছে। যা পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে।

এদিকে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত