শেরপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ বিকাল

শেরপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের আয়োজনে শহরের থানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি থানা মোড়ে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন সদ্য গঠিত জেলা যুবদলের সভাপতি মোঃ আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক হাসেম আহমেদ সিদ্দিক প্রমুখ। এ সময় জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, পতিত ফ্যাসিস্ট ও তার সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তরা করছে। তাদেরকে রুখে দেওয়ার জন্য যুবদলের নেতাকর্মীরা সদা প্রস্তুতি রয়েছে।







