শেরপুরে দর্শকদের অনুরোধে গান গাইলেন প্রধান অতিথি এমপি রুবেল দম্পতি
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ দুপুর
_original_1790052482.jpg)
২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা অডিটোরিয়াম উদ্বোধন শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমী।
ওই সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসলের বিএনপির সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী ফরিদা হক দীপা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় স্থানীয় শিল্পীবৃন্দ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে স্থানীয় দর্শক এমপি দম্পতিকে গান গাওয়ার জন্য অনুরোধ করেন।
এ সময় তারা মঞ্চে দাঁড়িয়ে কারাওকে মিউজিক দিয়ে “কত যে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে” এই গান পরিবেশন করে। এ সময় অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ, উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশ উপভোগ করেন।
এদিকে এই গানটি সরাসরি লাইভ প্রচার করেন এমপির নিজস্ব ফেসবুক পেজ থেকে। এতে জেলা সর্বত্র ব্যাপক আলোচিত হয়।







