শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ দুপুর

শেরপুরে ‘দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধির কৌশল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফারিদা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদকের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম।
প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ, গণসচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
এতে শেরপুরসহ জেলার চারটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।







