শেরপুর থেকে কুড়িগ্রাম পাচারকালে সার জব্দ ও খুচরা ডিলারকে জরিমানা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ সকাল

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারীতে অবৈধভাবে সার পাঁচারকালে স্থানীয় এলাকাবাসী ২৫ বস্তা ইউরিয়া সার ভর্তি একটি ভটভটি গাড়ি আটক করে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকা থেকে আটক করা হয়।
রাতেই খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান ঘটনাস্থল থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।
পরে ক্যাশমেমোবিহীন সার বিক্রয়ের অভিযোগে ঝগড়ারচর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স সারোয়ার ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা ১৫ বস্তা ইউরিয়া জব্দ করা হয় ও মেসার্স হারুন অর রশিদ ট্রেডার্স এর পরিচালক চঞ্চল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা ও ১০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্হিত ছিলেন।







