মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরে ডিবি হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সন্তানের সংবাদ সম্মেলন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ সকাল

 শেরপুরে ডিবি হেফাজতে জেলা কৃষকদলের সাবেক সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী বাচ্চুর মৃত্যুর অভিযোগ এবং ন্যায় বিচারের দাবিতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মলন করেছে নিহত ব্যাক্তির সন্তানরা। ২০ সেপ্টেম্বর রবিবার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নিহত ব্যাক্তির ছেলে মোকারুল ইসলাম মহন লিখিত ও মৌখিক বক্তব্যে অভিযোগ করে বলেন, ২০১২ সালে যখন সৈরাচার আওয়ামীলিগ সরকারের ব্যাপক মামলা, হামলা ও ধরপাকর চলছিলো। ঠিক সেই সময় ২০১২ সালের ডিসেম্বর মাসে সজবরখিলা নিজ বাড়ি থেকে আমার বাবাকে তৎকালীন এসপি এর নির্দেশে ডিবি পরিচয়ে আমার বাবাকে কোন মামলা ছাড়াই গ্রেপতার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় বাড়িতেই তাকে ব্যাপক মারধর করেন পুলিশ সদস্যরা। পরে ভোরের দিকে আমার বাবার লাশ বাড়ির সামনে রেখে যায় পুলিশ। 

পরদিন পুলিশ পাহারায় বাবার লাশ দাফন সম্পন্ন হয়। পরবর্তীতে আমরা মামলা করতে চাইলে আমাদের পরিবারের উপর নেমে আসে হুমকি, ঝুলুম নির্যাতন। আমাদের তিন ভাইয়ের নামে দেওয়া হয় অসংখ্য মামলা এবং ডিবি অফিসে নিয়ে চালানো হয় ব্যাপক নির্যাতন। ওই সময়ের রাজনৈতিক নেতা ও পুলিশের হুমকির ভয়ে আমরা আর মামলা করতে পারি নাই।

৫ই আগষ্ট পরবর্তী সময়ে ডিবি হেফাজতে আমার বাবার মৃত্যুর বিচার চেয়ে ন্যায় বিচারের আশায়  ২০২৫ সালের ২৯ জুন সিআর আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করি। মামলাটির তদন্ত ভার দেওয়া হয় পিবিআইকে। 

পিবিআই দীর্ঘ ১ বছর তদন্ত শেষে চলতি বছর ১৪ জুলাই তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। পরবর্তীতে ওই তদন্ত প্রতিবেদনে জানতে পারি তৎকালে আমার বাবার গ্রেফতার ও মৃত্যুর বিষয়ে কোন প্রমাণ পায়নি পিবিআই।

মোকারুল ইসলাম মহন আরো বলেন, পিবিআই এর এক কর্মকর্তা আমাকে জানায়, তোমার বাবার মামলার বিষয়ে আমরা যা পেয়েছি তদন্তকারী কর্মকর্তা সত্যটা লিখতে পারে নাই। পিবিআই এর উর্দ্ধতন মহল থেকে তদবিরের মাধ্যমে তদন্ত প্রতিবেদন পাল্টানো হয়েছে। তিনি বলেন, ওই পিবিআই কর্মকর্তার কথার অডিও ভিডিও সিসি ফুটজে আমার কাছে আছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ পিবিআই ওই কর্মকর্তার কথা প্রমান করে যে, বড় অংকের টাকার বিনিময়ে মামলাটির মিথ্যা তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

পিবিআই এসপি পংকজ দত্তকে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন কথা বলতে চায়নি। তবে তিনি বলেন, ওই মামলার তদন্ত শেষে ইতিমধ্যে আদালতে প্রতিবেদন পাঠিয়েছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত