পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা তরুণ দলের সহসভাপতি রুবেল আহমেদ ও এমদাদুল ইসলাম, পূর্বধলা উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, শেখ ফরিদ, ফারুক, ডা. আল-আমিন, মো. রিপন মিয়া, কাউসার আহমেদ রুবেল, জাহিদুল ইসলাম আজিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা তরুণদের সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। পরে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, তরুণ দল বিগত দিনের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও তরুণ দল ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে কাজ করবে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে যারা তরুণ দলের নেতৃত্ব দিচ্ছেন, তারাই আগামী দিনে উপজেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসবেন এবং দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।







