বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরের শ্রীবরদীত উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ দুপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২১ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে এই অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল।
এ সময় প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস ফরিদা হক দীপা এবং তাঁদের একমাত্র কন্যা রুবাইদা হক রিমঝিম। 
 
এই উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, শ্রীবরদী উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু রায়হান মোঃ আলবেরুনীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
নতুন এই উপজেলা পরিষদ অডিটোরিয়ামটি শ্রীবরদীর বিভিন্ন সরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও জনসম্পৃক্ত কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক ও সুপরিসর অডিটোরিয়াম প্রতিষ্ঠার ফলে শ্রীবরদীর সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় শিল্পীবৃন্দদের সমন্বয়ে শ্রীবরদী উপজেলায় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত