বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

জামালপুরে ডেমোক্রেসি ওয়াচ কর্তৃক স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪১ দুপুর

শেরপুর-৩ -এ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডেমোক্রেসি ওয়াচ কর্তৃক স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
 
এ উপলক্ষে বুধবার সকালে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ওয়াচ এর রিজিওনাল কোর্ডিনেটর এসএএম মহিউদ্দিন মইন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি(ইপিডি) এর প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলাম, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জামালপুরের নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ রতন মিয়া।
 
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন, মির্জা মাসুদুর রহমান, সৈয়দ মুনিরুল হক নোবেল, এনামুল হক রতন, মোঃ ইমরান খান, মোঃ খোরশেদ আলম, মনোয়ার হোসেন মুক্তা, মঞ্জুরুল হক, মোঃ শাহেদ রায়হান, শাহিনুর ইসলাম, মোঃ বিলাত আলী, সুমন মিয়া, আয়েশা আক্তার, রিনা বেগম, আল বিল্লাল খান, আরেফিন আক্তার, খন্দকার আহাদুল্লাহ, মার্জিয়া আক্তার, শিরিনা আক্তার, রিয়াজ আহমেদ, ঝুমা আক্তার, সাদিয়া আক্তার কানন ও ফোয়ারা।
 
এসময় পর্যবেক্ষণ এ্যাপস এর উপরে বিশদ ধারণা প্রদানসহ প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত