বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

হবিগঞ্জে ব্যাংক এশিয়ার উদ্যোগে এজেন্ট ও মাইক্রো মার্চেন্টদের নিয়ে বিজনেস মিট 


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ দুপুর

হবিগঞ্জ জেলার সদর উপজেলা ও মাধবপুর উপজেলায় শাহাজাহানপুর এজেন্টে পৃথকভাবে এজেন্ট ও মাইক্রো মার্চেন্টদের অংশগ্রহণে সোমবারে (৭ এপ্রিল) দুইটি বিজনেস মিটের আয়োজন করেছে ব্যাংক এশিয়া।
 
উক্ত বিজনেস মিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ক প্রধান ও ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আরিফুর রহমান এবং মাইক্রো মার্চেন্ট বিভাগের প্রধান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবু জুবায়ের ও ব্যাংক এশিয়া হবিগঞ্জ জেলা ব্যবস্থাপক জনাব শাফি আহমেদ তুহিন।
 
বিজনেস মিটে বক্তারা এজেন্ট ও মাইক্রো মার্চেন্টদের ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি হবিগঞ্জ জেলার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে কীভাবে আরও গতিশীল ও সফলভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
এছাড়াও সফরকালে মোঃ আরিফুর রহমান ও আবু জুবায়ের জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী এবং হবিগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার আফজালুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে সামাজিক নিরাপত্তা ভাতা কার্যক্রম এবং আসন্ন ফ্যামিলি কার্ডের অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
 
পরবর্তীতে ব্যাংক কর্মকর্তারা জেলার বিভিন্ন এজেন্ট পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তারা এজেন্ট, সিএসও ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবসা উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জ জেলায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত