লালবাগের মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
আরবান ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ দুপুর
_original_1775544078.jpg)
রাজধানীর লালবাগ থানার এক মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা।
মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, লালবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে, যেগুলোর তদন্ত চলছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বলেন, তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে যান। সে সময় থেকে শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে ছিলেন না। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি অংশ নেননি।
২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।





_medium_1769529783.jpg)

