বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ বিকাল

নেত্রকোণার কলমাকান্দায় মঙ্গলবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও এস এম মিকাইল হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ওসি মো. সিদ্দিক হোসেন, বিএনপি সভাপতি আবুল খায়ের, জামায়াতে ইসলামী আমির মাওলানা আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া, আনিসুল হক পাঠান বাবুল এবং বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক আব্দুল বারী চান মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত