বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

ময়মনসিংহে ১২ হাজার পিস ইয়াবাসহ সহোদর দুই বোন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৫ দুপুর

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 
 
(২৩ ফেব্রুয়ারী) রবিবার রাতে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ সুত্রে জানা গেছে,২৩ ফেব্রুয়ারী-২০২৫ ইং রাতে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের  সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো,নাছিমা বেগম ওরফে কণা ও নুরুন্নাহার ওরফে ঝিলিক। তাদের বাড়ি গৌরীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বালুয়াপাড়া।তারা সহোদর দুই বোন বলেও জানা গেছে। তাদের পিতার নাম মৃত আঃ আজিজ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত