‘এটা ওয়ান ইলেভেনের মতো সরকার না’ নির্বাচনের রোডম্যাপ দিলেই তা বোঝা যাবে
আরবান ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:০৬ দুপুর
এ সরকার মঈন-ফখরুদ্দিনের মতো যেন না হয়। নির্বাচনের রোডম্যাপ দিলেই বোঝা যাবে এটা ওয়ান ইলেভেনের মতো সরকার না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা। এ সংস্কারে কতদিন লাগবে?
সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
ফারুক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আবেদন দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন। নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবে।’
জয়নুল আবদিন বলেন, ‘আমরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ওপর হাত দিইনি। ড. ইউনূসকে মনে করিয়ে দিতে চাই, আপনাকে চৌদ্দ তলা হেঁটে কোর্টে উঠতে হয়েছিলো'।
তিনি বলেন, ‘যৌক্তিক সময় মানে এটা নয় যে, আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার জায়গা মতো বসে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে এ সরকারকে বিপর্যস্ত করা যাবে না। তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনো সচিব থাকবেন। এ শেখ হাসিনা বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।’






_original_1757748225_medium_1773037639_medium_1773337783.jpg)
