মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

তারাকান্দায় আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস উদযাপন


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২০ দুপুর

ময়মনসিংহের তারাকান্দায় আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
 
তারাকান্দা উপজেলা দুর্নীতি প্রতিরোধ  কমিটির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হক এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সালেহীন,উপজেলা কৃষি অফিসার অরনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সরকার,তারাকান্দা উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,জামায়াতে ইসলাম উপজেলা আমির মাওঃ আব্দুল হান্নান,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন,মোখলেছুজ্জামান ও আসাদ উল্লাহ আসাদ। এসময় তারাকান্দা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত