পূর্বধলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আজ মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুর্নীতি বিরোধী ব্যানার–পোস্টার স্থাপন, মানববন্ধন, আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী ব্যানার ও পোস্টার টাঙানো হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং পায়রা উড়ানো হয়। এরপর পরিষদ চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ আহমদ তালুকদার বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান। কমিটির সহসভাপতি গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির খান কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল মান্নান, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সালাম মণ্ডল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইসতিয়াকুর রহমান বাবু, সাংবাদিক হাবিবুর রহমান ও ইউসুফ খান ফুয়াদ প্রমুখ।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নিয়ে দুর্নীতি বিরোধী বিষয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। সন্ধ্যায় উপজেলা সদরে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।





_medium_1772433981.jpg)

