পূর্বধলায় নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ দুপুর
_original_1765272692.jpg)
নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে একটি বিজয় র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, উপজেলা কৃষি অফিসার জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দর্পন এবং জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলার নায়েবে আমির মো. জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনগণের প্রবল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী পূর্বধলা থেকে পালিয়ে যায়। একই দিনে শ্যামগঞ্জে পাকসেনাদের ব্রাশফায়ারে শহীদ হন তৎকালীন ইপিআর হাবিলদার সুধীর বড়ুয়া। পরদিন ৯ ডিসেম্বর সকালে গৌরীপুর থেকে ট্রেনে পূর্বধলায় প্রবেশের চেষ্টা করলে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে পাকসেনারা পিছু হটতে বাধ্য হয়। এ সময় তারা পাবই রেলসেতুটি মাইন বিস্ফোরণে ধ্বংস করে দেয়। পূর্বধলার এই যুদ্ধই ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন নেত্রকোনা জেলার শেষ যুদ্ধ।





_medium_1772433981.jpg)

