মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

মাধবপুরে ভারতীয় মাদকসহ এক মাদক কারবারি আটক


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২১ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল ইস্কফ সিরাপ ও ২৩ বোতল ভারতীয় মাদকসহ একজনকে আটক করা হয়।
 
আটককৃত মাদক কারবারির নাম আবিদ মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
 
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন-“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তেলিয়াপাড়া ফাঁড়ির সদস্যরা অত্যন্ত সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত