মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় আদর্শ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আলতাব হোসেন আকন্দ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আল হেলালী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।  তিনি বক্তব্যে সমাজের সক্ষম মানুষদের অসহায়দের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ বাবুল আলম তালুকদার।  বিশেষ বক্তা ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন-মোঃ হাবিবুর রহমান ফকির, ফকির সায়েদ আল মামুন শহীদ, মোঃ সেলিম উদ্দিন, ইশতিয়াক আহমেদ বাবু, রিয়াজ মাহমুদ, মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, নাজমুল হক খান লিটন, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবুল বাশার মিয়া, ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ইদ্রিস, ৩নং ঘাগড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল আউয়াল প্রমুখ।

তীব্র শীতের শুরুতে এমন মানবিক উদ্যোগে শীতবস্ত্র পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, আর্তমানবতার সেবায় তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত