খালেদা জিয়ার সুস্থতায় ফুলগাজীর পৈত্রিক বাড়িতে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ রাত

বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় তার ফুলগাজী পৈত্রিক বাড়ির উঠানে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এছাড়াও দুপুর থেকে মজুমদার বাড়িতে খতমে কুরআনের আয়োজন করা হয়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মঙ্গলবার বিকালে ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর মজুমদার বাড়ির ঐতিহ্যবাহী উঠানে দোয়া মাহফিলে তিন উপজেলার সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক জননেতা রফিকুল আলম মজনু। তিনি তার বক্তব্য বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জহির হোসাইন আসিফ মজুমদার ও ২০১৮ নির্বাচনের ফুলগাজী উপজেলার সমন্বয়কারী লায়ন মির্জা মাসুদুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলেমা দলের সাবেক সভাপতি মাওলানা জামাল উদ্দিন খন্দকার। এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মাস্টার আবুল কালাম আবুল খায়ের সিরাজুল ইসলাম মন্টু আখতারুজ্জামান আজিম দপ্তর সম্পাদক ইয়াসিন মজুমদার উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহাম্মেদ ভূঁইয়া যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন মোশারফ হোসেন চৌধুরী সোহেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসলাম রসূল যুগ্ম আহবায়ক আবুল উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইউসুফ আহবায়ক আব্দুল আলিম বাবুসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত।





_medium_1772433981.jpg)

