জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত
মোঃ হাসান খান
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ দুপুর

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠিত হয়েছে। ২৯ নং সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে রোববার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব সরকার,মোঃ গোলাম মৌলা প্রধান শিক্ষক খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়। তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মোহম্মদ আব্দুল হালিম প্রধান শিক্ষক ২৯ নং সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্তি নাথ প্রধান শিক্ষিকা জয়পুর সরকারি প্রাঃ বিদ্যালয়,রোকন উদ্দিন প্রধান শিক্ষক নয়াপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়, মোঃ মজিবুর রহমান খান শ্রীরামপুর সরকারি প্রাঃ বিদ্যালয়, আছহাব উদ্দিন আহম্মদ প্রধান শিক্ষক সমাজ সরকারি প্রাঃ বিদ্যালয়,আলী মুসা জয় সহকারী শিক্ষক, সাংবাদিক মোঃ হাসান খান, ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীদের, অভিভাববৃ ন্দ, তরিকুল ইসলাম খান, মোঃ আনিছ খান প্রমুখ।
আজ (০৯ ফেব্রয়ারি) রোজ রোববার উপজেলার খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, ১০০ মিটার দৌড়, উচ্চলাফ,দীর্ঘলাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়, ছড়া, চিত্রাংকন, গান, নৃত্য, সুন্দর হাতের লেখা ইত্যাদি।






_medium_1782122332.jpg)
