সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২২ জুন ২০২৬, ০৩:৩৩ দুপুর

গত ২০, জুন শনিবার সন্ধ্যা ৬ টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণার উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা এর সভাপতি কনক পন্ডিত ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি সুলতানা রাজিয়া।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট। এতে মুখ্য আলোচক ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সাদ্দাম হুসাইন। প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণা এর সাধারণ সম্পাদক খন্দকার অলি উল্লাহ।
 
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সংস্কৃতিজন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান,নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এবিএম চৌধুরী নাদিম। 
 
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা এর সহ-সভাপতি সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক,কবি আব্দুল হালিম,অমিত সাহা,ফরিদ হুসেন বাবু,রবিউল আলম তারেক প্রমুখ।
 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত