খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম আর নেই
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:০০ দুপুর

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম (৫৪) শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মৃত্যুর খবর শুনে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ এলাকার সর্বস্তরের মানুষ তাঁর বাড়িতে উপস্থিত হন।
শনিবার জোহর নামাজ বাদ জানাজা শেষে পাঁজিয়া গ্রামের পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।



_medium_1775969780.jpg)



