নকলায় ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
জাহিদুল ইসলাম
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১১:৩০ দুপুর
_original_1791610207.jpg)
শেরপুরের নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) নকলা উপজেলা পরিষদ হলরুমে আকিজ গ্রুপের সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শিমুরাণী বণিক ও জনাব মোঃ কামরুজ্জামান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক বৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







