শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় অভিযুক্ত  কাউসার গ্রেফতার


  মোতালেব সরকার

প্রকাশ :  ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ দুপুর

ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি পূর্বপাড়া জামে মসজিদে জুমার নামাজের সময় ইমাম আল আমিনকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ কাউসার মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে শেরপুরের নালিতাবাড়ী থানার চকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাউসার ভাইটকান্দি পূর্বপাড়া এলাকার মোঃ সারোয়ার আলমের ছেলে।
 
ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান , আইনগত প্রক্রিয়া শেষে রবিবারে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য,ইমামের ওপর হামলার ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এ ঘটনায় নির্যাতিত ইমামের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে গ্রেফতারকৃত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত