বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

শেরপুরে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ দুপুর

 শেরপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করা হয়েছে। 

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার বিশিষ্ট নারী উদ্যোক্তা ইসরাত পুতুলকে এসব উপকরণ প্রদান করেন।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক বনানী দেব‌ নাথ, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কর্মকর্তা মাসুদ রানা ও শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা এবং ঢাকায় সারাদেশ থেকে দুই দফায় ২৫ জন করে মোট ৫০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে ৬ দিনের ‘ন্যাচারাল রঞ্জক (ডাই) এবং ফুড কালার তৈরীর কলাকৌশল বিষয়ক’ ট্রেনিং অনুষ্ঠিত হয়।

ওই ট্রেনিংয়ে শেরপুর থেকে একমাত্র নারীর উদ্যোক্তা ইসরাত পুতুল অংশগ্রহণ করে ট্রেনিং প্রাপ্ত হয় এবং তাকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরনের জন্য এক লক্ষ টাকা সমমূল্যের একটি করে স্ট্রিম মেশিন, ব্লেন্ডার ও ইনফেনিটি চুলা প্রদান করা হয়।

এসব উপকরণ বিতরণের আগে ইসরাত পুতুলের তৈরি ন্যাচারাল খাদ্যদ্রব্য বা ফল এর রং থেকে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য এবং নানান পোশাকের ডিজাইন প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত