বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

শেরপুর সীমান্তে হাতির উপদ্রব ঠেকাতে জেলা পরিষদের লাইট বিতরণ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ দুপুর

 শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকদের বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও বসতবাড়ি রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষে জগ লাইট বিতরণ করা হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রুকুনুজ্জামান (জামান) এবং কাংশা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয়রা এ উদ্যোগের মাধ্যমে বন্য হাতির আক্রমণ থেকে কৃষকদের ফসল ও জীবন-জীবিকা রক্ষায় কিছুটা হলেও কার্যকর সহায়তা পাওয়া যাবে বলে জানায়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত