পূর্বধলায় পুকুরে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪৪ রাত
_original_1788191084.jpg)
নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে সৃজন সূত্রধর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পূর্ব পাবই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সৃজন সূত্রধর পাবই গ্রামের সুমন সূত্রধর ও মিতু রানী সূত্রধরের ছোট ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার শিশুটি বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলতেছিলো। বিকেল ৪টার দিকে পরিবারের লোকজন তাকে সেখানে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন।
এত পর্যায়ে প্রতিবেশী রাধারানী দাস বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাড়ির কাজ শেষ করে পাশের পুকুরে গোসল করতে যাওয়ার সময় শিশুটিকে বলের পাশে পানিতে ভাসতে দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে শ্যামগঞ্জ মেডিকন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পরিবারের ধারনা, শিশুটি ফুটবল নিয়ে খেলছিলো হয়তো খেলার বলটি পুকুরে ফুটবল পড়ে যায়। ফুটবলটি আনতে গিয়ে শিশু সৃজন পানিতে ডুবে যেতে পারে।




_medium_1788172401.jpg)


