পূর্বধলায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৮:১৯ রাত

‘তারুণ্য সবার আগে, বাংলাদেশ অধিকার, সমৃদ্ধি তরুণরাই গড়বে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরের জামতলা বাজারে সংগঠনটির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আনন্দ র্যালি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের পূর্বধলা উপজেলা সভাপতি জাহিদ হাসান কাঞ্চনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্কাস বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহপাঠচক্র বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক ও নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ফকির, নেত্রকোনা জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব আজহারুল ইসলাম, দুর্গাপুর উপজেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবুল, অর্থ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক রুম্মান মিয়া, পূর্বধলা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি বিপ্লব মিয়া, আগিয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার, বিশকাকুনী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি রুকন উদ্দিন, সহসভাপতি দুলাল মিয়াসহ বাংলাদেশ যুব অধিকার পরিষদ পূর্বধলা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা তরুণদের ঐক্যবদ্ধ করে অধিকারভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


_medium_1788191084.jpg)

_medium_1788172401.jpg)


