ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
মোতালেব সরকার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:১৫ রাত

ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার সভাপতিত্বে শনিবার দুপুরে গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
গভর্নিং বডির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খোরশেদুর রহমান তুলার পরিচালনায় সভায় গভর্নিং বডির হিতৈষী সদস্য সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম, এমদাদ হোসেন খান, শিক্ষাবোর্ড মনোনীত প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনীত প্রতিনিধি জুয়েল হাসান অভিভাবক প্রতিনিধি শাহ্ সুলতান মৃধা,অভিভাবক প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি নাদিরা সুলতানা উপস্থিত ছিলেন।







