শেরপুরে অসচ্ছল ক্রীড়াবিদ এবং শিক্ষার্থীদের মাঝে ভাতা ও বৃত্তি প্রদান
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৪:৩৯ দুপুর

শেরপুরে অসচ্ছল ক্রীড়াবিদ এবং ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান উদ্বোধন করা হয়েছে।
১৫ জুন সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলার ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার স্টাফ মোঃ জিন্নাত আলীসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রবীণ খেলোয়াড় ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাচিত ক্রীড়াসেবীদের নিজ নিজ ব্যাংক হিসাব অনুকূলে ‘জাতীয় ক্রীড়া ভাতা’ ও ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, এবছর অসচ্ছল, অসুস্থ ও আহত ক্রীড়াবিদদের মধ্যে ২৩ জনকে ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৯০ হাজার এবং অসচ্ছল ক্রীড়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পর্যায়ে ১২ হাজার করে ১ লক্ষ ৮ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০ জনকে ২৪ হাজার করে ২ লক্ষ ৪০ হাজার করে সর্ব মোট ১০ লক্ষ ৩৮ হাজার টাকা অনুদান দেওয়া হয়।






_medium_1781511674.jpg)
