রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ব্র্যাকের জীবন দক্ষতা সেশনের প্রথম পর্বের সমাপনী


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ জুন ২০২৬, ১১:১৯ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত জীবন দক্ষতা সেশনের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরীদের জীবন দক্ষতা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগিয়া ইউনিয়নের জনপ্রতিনিধি মো. সাইফুল ইসলাম (মিলন), সমাজসেবক মো. আইয়ূব আলী এবং ব্র্যাকের কর্মকর্তা (অফিসার-সেল্প) মো. আরিফুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে ‘স্বপ্নসারথি’ দলের কিশোরী সদস্য ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারী কিশোরীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।

অংশগ্রহণকারীরা জানান, জীবন দক্ষতাবিষয়ক এই প্রশিক্ষণ তাঁদের ব্যক্তিগত বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

আয়োজকেরা জানান, কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত